Gold Price Today: বিয়ের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, পকেট ভারী থাকলে তবেই দোকানে যান... - Bengali News | Gold Price Today: Gold Price hiked by 1000 rs Today, Silver Price hiked by 500 rs too, Check out Today's Gold Silver Price in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: বিয়ের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, পকেট ভারী থাকলে তবেই দোকানে যান… – Bengali News | Gold Price Today: Gold Price hiked by 1000 rs Today, Silver Price hiked by 500 rs too, Check out Today’s Gold Silver Price in Kolkata

Spread the love

কলকাতা: চলছে বিয়ের মরশুম। দাম বাড়ছে সবকিছুরই।এই মূল্যবৃদ্ধি থেকে বাদ গেল না সোনাও। আজ, শনিবার এক ধাক্কায় বেশ কিছুটা দাম বাড়ল সোনার (Gold Price Hike)। একইসঙ্গে দাম বেড়েছে রুপোরও (Silver Price Hike)। বিয়ের মরশুমে যদি আপনার সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দাম জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে ১০০ টাকা।

২২ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার টাকা। এক ধাক্কায় ১ হাজার টাকা বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেট সোনারও দাম বেড়েছে আজ। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে  ৬৩ হাজার ৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ ৬ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০০ টাকা বেড়েছে সোনার দাম।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনারও দাম বেড়েছে আজ। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ২৯০ টাকা। গতকালের তুলনায় ৮০ টাকা বেড়েছে সোনার দাম।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৮০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতো দাম বেড়েছে রুপোর দাম। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ৫০০ টাকা বেড়েছে দাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *