মহাকুম্ভে মহাবিপত্তি, মৌনি অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার জোগাড়, আহত বহু - Bengali News | Stampede Like Situation in Maha Kumbh as Devotees Gather for Amrit Snan, Several Injured - 24 Ghanta Bangla News
Home

মহাকুম্ভে মহাবিপত্তি, মৌনি অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার জোগাড়, আহত বহু – Bengali News | Stampede Like Situation in Maha Kumbh as Devotees Gather for Amrit Snan, Several Injured

মহাকুম্ভেপদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি।Image Credit source: X

প্রয়াগরাজ: মহাকুম্ভে প্রবল ভিড়। মৌনি অমবস্যায় পূণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হল। বহু মানুষ আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। অনেকেরই, বিশেষ করে মহিলাদের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত আখাড়াগুলি পূণ্যস্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌনি অমাবস্যা উপলক্ষেই পূণ্যস্নান করতে মহাকুম্ভে ব্যাপক জনসমাগম হয়েছে। ভিড়ের চাপেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় ত্রিবেণীতে। বহু পূণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন।

কুম্ভ আয়োজনকারী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণেই তৈরি সেন্ট্রাল হাসপাতালে ২৫-৩০ জন মহিলা ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। কারোর আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে অমৃতস্নান শুরুতে দেরি হয়। জুনা আখাড়ার মুখপাত্র জানিয়েছেন, আপাতত আখাড়াগুলি তাদের স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দূর-দূরান্ত থেকে যে পূণ্যার্থীরা এসেছেন, তাদেরই আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে ভিড় সামাল দিতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *