MI, IPL 2025: বুমরার অনুপস্থিতিতে MI-এর বোলিং বিভাগকে কত রেটিং দিলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া? – Bengali News | Ahead of IPL 2025 Mumbai Indians captain Hardik Pandya banks on experienced bowling lineup in absence of Jasprit Bumrah
বুমরার অনুপস্থিতিতে MI-এর বোলিং বিভাগকে কত রেটিং দিলেন ক্যাপ্টেন?Image Credit source: PTI
কলকাতা: দেখতে দেখতে এগিয়ে আসছে ১৮তম আইপিএলের বোধনের দিন। শনিবার ইডেনে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ৫ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) টুর্নামেন্ট শুরু করবে ২৩ মার্চ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মুম্বই পাবে না হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আর আইপিএলের প্রথম পর্বের কয়েকটা ম্যাচে জসপ্রীত বুমরাকেও পাওয়া যাবে না। এই পরিস্থিতিতেও হার্দিক মনে করছেন, মুম্বইয়ের বোলিং লাইন-আপ বেশ শক্তিশালী।
এ বারের আইপিএলের আগে বোলিং ইউনিটকে শক্তি হিসেবে দেখছেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, “পরিকল্পনা খুবই পরিষ্কার। অনেক অভিজ্ঞতা থাকলেও ওয়াংখেড়ে সবসময় বোলারদের ছেড়ে কথা বলে না। আমরা যে ট্র্যাকে খেলি, তাতে বোলারদের কাজ সহজ নয়। ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে খুবই প্রয়োজন। মিচেল স্যান্টনার থেকে ট্রেন্ট বোল্ট রয়েছে। ট্রেন্ট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দীপক থেকে শুরু করে বুম (জসপ্রীত বুমরা), আমি, মুজিব – সকলেই প্রচুর ক্রিকেট খেলি। আমাদের বোলিং ইউনিট বেশ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞও। ফলে যখন কঠিন সময় আসবে, সকলে যেন মোকাবিলা করতে পারে, সেটাই মাথায় রাখতে হবে। সেই ভাবেই বোলারদের বেছে নেওয়া হয়েছে।”
এই খবরটিও পড়ুন
মরসুম শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে হেড কোচ মাহেলা জয়বর্ধনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, দলের ৩ মূল প্লেয়ার কারা হতে পারেন? উত্তরে মাহেলা বলেন, “সত্যি বলতে গেলে আমার জন্য এটা বলা এখনই কঠিন। বিশেষ করে যেহেতু বুমরা শুরুর দিকে নেই। আর হার্দিকও প্রথম ম্যাচে নেই। কোর গ্রুপটা রয়েছে। রোহিত রয়েছে। আমার হার্দিকের সঙ্গে কথা হয়েছে। চেন্নাইয়ের উইকেট কেমন থাকে সেটা দেখে ঠিক করা হবে ৩ বিদেশি না ৪ বিদেশিতে যাওয়া হবে। কয়েকজন প্রথম ম্যাচ মিস করছে। ফলে একটু ভেবে চিন্তে একাদশ ভাবতে হবে।”