ছিল বাংলাদেশে পালানোর ছক! হায়দরাবাদ ঘুরে আসা ২ রোহিঙ্গা গ্রেফতার নদিয়ার সীমান্ত কৃষ্ণগঞ্জে, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ছিল বাংলাদেশে পালানোর ছক! হায়দরাবাদ ঘুরে আসা ২ রোহিঙ্গা গ্রেফতার নদিয়ার সীমান্ত কৃষ্ণগঞ্জে, বাংলার মুখ

Spread the love

নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় কিছুদিন আগেই উদ্ধার হয়েছে বাঙ্কার। এবার খবর সেই কৃষ্ণগঞ্জ নিয়েই। এলাকা থেকে রবিবার রাতে ২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্ট বলছে, বাঙ্কার উদ্ধারের খুব কাছের এলাকাতেই ওই ২ রোহিঙ্গার ঘোরাঘুরি লক্ষ্য করতেই সন্দেহ হয় পুলিশের। কাল বিলম্ব না করে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। 

ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধীর রঞ্জন লাহেড়ি মহাবিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে চার চারটি বাঙ্কার সদ্য উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার সেখানে বিএসএফ তল্লাশি শুরু করে। সেখানে পর পর তিনটি বাঙ্কার উদ্ধার হয়। এরপর শনিবার সেই এলাকায় আরও একটি বড় বাঙ্কার উদ্ধার করে বিএসএফ। এবার জানা যাচ্ছে, যেখানে ওই বাঙ্কারগুলি উদ্ধার হয়েছিল, তার কাছেই ২ কিলোমিটার এলাকার মধ্যে ২ রোহিঙ্গা গ্রেফতার হয়। এলাকায় তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বলে খবর। জানা গিয়েছে, ধৃত ২ রোহিঙ্গার নাম এমডি যাদব এবং আরেক জনের নাম মহম্মদ নুর। পুলিশ সূত্রে খবর, এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপরেই হায়দরাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। আর এবার তারা বাংলাদেশে পালানোর ছক কষছিল। তারা জানিয়েছে, সীমান্ত ‘পার করার’ জন্য এক ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। রবিবার রাতে তাদের ভজনঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। আজ ধৃতদের কোর্টে তোলা হবে।

( Chandra Surya and Budh Tribeni Yog: চন্দ্র, সূর্য, বুধ একজোট হয়ে কৃপা বর্ষণ করবেন! ত্রিবেণী যোগে বৃষ সহ ৫ রাশি লাকি)

( Surya Shani Yuti Lucky Zodiac Signs: শনিদেব একা নন, সূর্যও সঙ্গে থাকবেন…চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি আসন্ন! লাকি কারা?)

( Dhaka: ‘গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ বাংলাদেশ’র প্রতি ভারতের সমর্থন থাকবে, বার্তা ঢাকায় ভারতীয় হাইকমিশনারের)

উল্লেখ্য, প্রশ্ন থেকে যাচ্ছে, হায়দরাবাদে তারা কাজের উদ্দেশে গেলেও, সেখানে আদৌ কি কোনও কাজে যোগ দিয়েছিলেন? অবৈধভাবে ভারতে আসা ও ভারত থেকে পালানোর নেপথ্যে কি এই দুই রোহিঙ্গার কোনও উদ্দেশ্য ছিল? বাঙ্কারের উদ্ধারের এলাকার ২ কিলোমিটারের মধ্যে তারা কি কোনও উদ্দেশ্য নিয়ে ঘোরাঘুরি করছিল? এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যায়, এই দুই রোহিঙ্গাকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। জানা যাচ্ছে, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে তারা থাকত। তারা মূলত মায়ানমারের বাসিন্দা বলে খবর। গত বছর তারা অবৈধ উপায়ে ভারতে আসে।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *