কথা দিয়েছিলেন মমতা, আজই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে গেল রাজ্য সরকার, বাংলার মুখ
গতকালই আরজি কর মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। তিনি জানান, আমৃত্যু কারাগারে থাকতে হবে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে। তিনি ফাঁসির রায় দেননি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে উচ্চ আদলাতে যাবে। এই আবহে আজই কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে মামলার আবেদন করা হল। (আরও পড়ুন: বিচারক মৃত্যুদণ্ড না দিয়ে ঠিক করেছেন,মত একদা আরজি কর মামলায় লড়া আইনজীবী বিকাশের)
আরও পড়ুন: আরজি কর নির্দেশনামায় পুলিশ ও সন্দীপকে নিয়ে পর্যবেক্ষণ, একাধিক প্রশ্ন বিচারকের
রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতা হাই কোর্টে দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। রাজ্যের হয়ে এই আবেদন দায়ের করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এই মামলার আবেদন গ্রহণও করেছে হাই কোর্ট। এই আবহে আগামীতে সঞ্জয় রায়ের সাজা সংক্রান্ত শুনানি হতে চলেছে কলকাতা হাই কোর্টে।
বিস্তারিত আসছে…