Ramnavami video: ওত লোকের মাঝে তলোয়ার নিয়ে যুবকের পেটের মাঝে কোপ…গায়ের লোম খাঁড়া হয়ে গেল দর্শকদের, রামনবমীর মিছিলে রোমহর্ষক ঘটনা – Bengali News | Ramnavami A young man with a sword stabbed him in the stomach among the crowd…The hairs on the chest of the spectators stood up, a thrilling incident during the RamNavami procession
রামনবমীতে অস্ত্র হাতে মিছিলে অংশগ্রহণ করেছেন রামভক্তরা। মিছিলের মাঝে অস্ত্র হাতে এক সাধুর দুঃসাহসিক কর্মকাণ্ড। মানুষের পেটের উপর রাখা শশা রেখে তলোয়ার দিয়ে কাটলেন ওই সাধু। তাছাড়াও অস্ত্র হাতে রামভক্তদের এই মিছিলে হাঁটতে লক্ষ্য করা যায়, ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোণায়।
আর শশা কাটার পরও ওঠে হাততালির ঝড়! অস্ত্র হাতে মিছিলে হাওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। কিন্তু হাওড়ার একাংশ তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গিয়ে অস্ত্র হাতে মিছিল করছেন রামভক্তরা। কিন্তু এহেন দৃশ্য, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা দেখে শিউরে উঠতে হয়। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও।
