ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের, CBI-এর ‘দাবি’ খারিজ বিচারকের, বাংলার মুখ
আরজি কর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয় রায়কে আমৃত্যু আ কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক অনির্বাণ দাস। এর আগে গত শনিবার আদালতের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ (ধর্ষণ), ৬৪ (ধর্ষণের সময় এমন ভাবে আঘাত করা, যাতে মৃত্যু হয়), ১০৩ (১) নং (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। এদিকে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। বিচারক বললেন, এই মামলা বিরলের থেকে বিরলতম নয়। এদিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমনা দিতে হবে সঞ্জয় রায়কে।
এর আগে সিবিআই দাবি করেছিল, আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা বিরলের থেকে বিরলতম। এই আবহে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজার দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সিবিআইয়ের দাবি মেনে নিলেন না বিচারক। এদিকে সিবিআইয়ের পাশাপাশি নির্যাতিতার পরিবারের আইনজীবীও ফাঁসির দাবি জানিয়েছিলেন।