পূজা ভাটের ঠোঁটে চুমু, বাবা হয়ে মেয়েকে বিয়ে করার প্রস্তাব! কেন এমন করেছিলেন মহেশ ভাট? – Bengali News | Mahesh bhatt breaks silence on pooja bhatt kiss controversy
সময়টা নয়ের দশক। একটি বিনোদনের ম্য়াগাজিনের কভার ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল বলিপাড়ায়। নিন্দুকরা বলেছিল, নিজের মেয়ের সঙ্গে এমনটা করতে পারেন বাবা! কিন্তু তোলপাড় উঠলেও, মহেশ ভাট ও পূজা ভাটের এই কিস কিসসা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মেয়ে-বাবা দুজনেই। তবে এবার বহু বছর পর মেয়ের ঠোঁটে চুমু নিয়ে মুখ খুললেন মহেশ ভাট।
বলিউডে বরাবরাই ঠোঁটকাটা, বোল্ড নায়িকা হিসেবে জনপ্রিয় পূজা ভাট। শুধু সিনেমার পর্দায় নয়, তাঁর বোল্ড অবতার নানা সময় ফুটে উঠেছিল ম্যাগাজিন, পোস্টারেও। অন্যদিকে, পূজার বাবা পরিচালক মহেশ ভাটও নানা বোল্ড বিষয়ে ছবি তৈরি করে জনপ্রিয়। শুধু তাই নয়, মহেশের জীবনে তিন তিনটে নারী। এবং একডজন প্রেম গুঞ্জন। বিয়ে করেছেন দুটি। কিরণ ভাট ও সোনি রাজদান। নিন্দুকরা বলেন, মহেশের জীবনও ছিল রঙিন। কিন্তু তা বলে মেয়ের ঠোঁটে চুমু খেয়ে ফটোশুট!
নয়ের দশকের এই ঝড় তোলা বিতর্কে এবার মুখ খুললেন মহেশ ভাট। এক সাক্ষাৎকারে তবে স্পষ্ট করে নয়, বরং দর্শন দিয়ে বোঝালেন, মেয়েকে চুমু খাওয়ার বিষয়টা অনেকটা দাবানলের মতো। যে দাবানলে চন্দনের মতো গাছেও আগুন ধরে যায়।
মহেশ বলেন, আমার আর পূজার চুমু নিয়ে যখন বিতর্ক ওঠে, তখন আমি বলেছিলাম, পূজা আমার মেয়ে না হলে, বিয়ে করতাম। এত বছর পরেও সেই মন্তব্যই রয়েছে আমার। আসলে, পূজা অনেকটাই আমার মতো। ওর চিন্তাভাবনা এতটা সময়ের থেকে এগিয়ে যে, যা ধরা সহজ নয়। ওর এরকম চিন্তাধারাকে সম্মান জানানোর জন্যই চুমু খেয়েছিলাম। আর ওর মতো উর্বর মস্তিষ্কের নারীই তো সঠিক জীবনসঙ্গী হতে পারে।