Murshidabad: ফের রক্তাক্ত উর্দি, পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে পালাল অভিযুক্ত – Bengali News | Police attacked again, got injured, Now in Domkal, Murshidabad
ডোমকল: গোয়ালপোখরের পর এবার ডোমকল। উত্তর দিনাজপুরের পর মুর্শিদাবাদেও একই ঘটনা। পুলিশের হাতে ধারাল অস্ত্রের কোপ মেরে পালাল দুষ্কৃতী। বুধবার রাতের ঘটনা। বুধবার বিকেলেই গোয়ালপোখরে আসামির গুলিতে আক্রান্ত হয় পুলিশ। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে ফের পুলিশের আক্রান্ত হওয়ার খবর সামনে এল।
ডোমকলের বিলাসপুর এলাকায় বুধবার রাতে এক অভিযুক্তকে আসামিকে ধরতে যায় ডোমকল থানার পুলিশ। সেই সময় পুলিশের গাড়িতে যখন অভিযুক্তকে চাপায় পুলিশ, সেই সময় আচমকা হাতে কোপ মেরে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় ওই দুষ্কৃতীকে। ঘটনায় আহত হন ওই পুলিশ কর্মী।
ঘটনায় আক্রান্ত হন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়।
সবিস্তারে আসছে…