বছর শুরুতেই দুঃসংবাদ, প্রয়াত 'বাঘা যতীন' পরিচালক অরুণ রায় - Bengali News | Director arun ray death at rg kar hospital - 24 Ghanta Bangla News
Home

বছর শুরুতেই দুঃসংবাদ, প্রয়াত ‘বাঘা যতীন’ পরিচালক অরুণ রায় – Bengali News | Director arun ray death at rg kar hospital

Spread the love

বছরের শুরুতেই শোকে ডুবল বিনোদন জগত। প্রয়াত পরিচালক অরুণ রায়। দীপ্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিছুদিন আগেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আরজি কর মেডিক্যাল কলেজে চলছিল তাঁর চিকিৎসা। তবে বৃহস্পতিবার অর্থাৎ ২ জানুয়ারি সকালেই মিলল দুঃসংবাদ। সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পারি দিলেন অরুণ রায়। গত শনিবার অভিনেতা দেব গিয়েছিলেন তাঁকে হাসপাতালে দেখতে। কথাও হয়েছে অভিনেতার সঙ্গে। বাঘা যতীন ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

গত বছর সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তাঁর। এমনকি কেমো নেওয়ার পরও অসুবিধে হয়নি। কিন্তু গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে কোমায় রয়েছেন পরিচালক। ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

পরিচালকের অসুস্থতার খবর ছড়াতেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব। অভিনেতা জীতু কমল, অভিনেত্রী সৃজা দত্তও গিয়েছিলেন হাসপাতালে পরিচালককে দেখতে। উল্লেখ্য, কেমো যখন চলছিল তখন তাঁর শারীরিক অবস্থা ঠিকই ছিল। পরিচালক বলেছিলেন, “কেমো নেওয়ার পর যে সব বমি ভাব হয়। সে সব হয়নি কিছুই। আমি যে অসুস্থ তা কিন্তু মোটেও মনে হচ্ছে না।” এর পরেই খানিক রসিকতা করেই তিনি বলেছিলেন, “আমার কাজ ছবি তৈরি করা। আমি যদি নিজের অসুখ নিয়ে চিন্তা করে যাই তবে চিকিৎসকরা কী করবেন। তাঁরা আছেন চিন্তা করার জন্য। তাই ওটা ওঁদের উপরেই ছেড়ে দিয়েছি।” তখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। তা নিয়েই তিনি হাজির হয়েছিলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় দেব অভিনীত ছবিটি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *