STF: বাংলায় কেন আসছে এত অস্ত্র? এবার বীরভূমে STF-র জালে ব্যক্তি - Bengali News | Bengal STF arrests a person with firearms in Birbhum - 24 Ghanta Bangla News
Home

STF: বাংলায় কেন আসছে এত অস্ত্র? এবার বীরভূমে STF-র জালে ব্যক্তি – Bengali News | Bengal STF arrests a person with firearms in Birbhum

Spread the love

বীরভূম: এবার বীরভূমে অস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম মহম্মদ ফয়জল। বছর বাহান্নর ওই ব্যক্তিকে বর্ষবরণের রাতে গ্রেফতার করে বেঙ্গল STF। সিউড়ির নতুন পল্লি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, অস্ত্র-পাচারচক্রের চাঁই গার্ডেনরিচের এই অস্ত্র ব্যবসায়ী। তাঁর কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বীরভূমের সিউড়ি থানায়।

পুলিশ সূত্রে খবর, সিউড়ি থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া কেন্দুলি গ্রামের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। কোথা থেকে অস্ত্র এনে কোথায় বিক্রি করত, কাদের বিক্রি করা হত, খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *