BJP ক্ষমতায় এলে অন্তত ভোটে লড়তে পারবেন, বাম হিন্দু ভোটারদের বার্তা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

BJP ক্ষমতায় এলে অন্তত ভোটে লড়তে পারবেন, বাম হিন্দু ভোটারদের বার্তা শুভেন্দুর

Spread the love

ফের একবার রাজ্যের বাম হিন্দু ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্দেশখালিতে বিজেপির সভা থেকে শুভেন্দু ফের এই আহ্বান জানান। তাঁর দাবি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে অন্তত ভোটে লড়তে পারবেন।

এদিনের সভায় শুভেন্দুবাবু বলেন, রাজ্যে বিজেপির ভোট ৩৯ শতাংশ। আর ৫ শতাংশ হিন্দুর ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি। বাম হিন্দু ভোটারদের আমি অনুরোধ করব বিজেপিকে ভোট দিন। এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই।

এর পর সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘নিরাপদ সরদাররা (সন্দেশখালির প্রাক্তন সিপিআই বিধায়ক) বলছে, আমরাই বিপ্লবী দল। কিন্তু তারা হিন্দু ভোট কেটে কার্যত তৃণমূলের সুবিধা করছে। আমি বামেদের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি, ভাই, হিন্দুদের অস্তিত্ব রক্ষায় আমাদের সঙ্গে আসুন। আপনারা বাম করবেন করুন। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে পঞ্চায়েত পুরসভাসহ অন্তত ভোটে লড়তে পারবেন। রাজনীতি করতে পারবেন। তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি, শনিপুজোর কমিটিও দখল করে নিচ্ছে। কাউকে রাখতে চায় না।’

বিজেপির দাবি, রাজ্যে তৃণমূল ও বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রাখলেও কেন্দ্রে ইন্ডিয়া জোটের সদস্য বাম ও তৃণমূল। ভোটের সময় দেখা যায় বামেদের মুসলিম ভোট তৃণমূলে গেলেও হিন্দু ভোট বিজেপি পায় না। এর ফলে বাড়তি সুবিধা পেয়ে যায় তৃণমূল। ওদিকে এই ভোট কাটাকাটিতে গত কয়েকটি বেশ কয়েকটি করে আসন বিজেপির হাতছাড়া হয়েছে। যার ফয়দা তুলেছে তৃণমূল। এখন প্রশ্ন হল, শুভেন্দুর ডাকে কি সাড়া দেবেন হিন্দু বাম ভোটাররা।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *