সিকিমে বেড়াতে গিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত্যু কলকাতার বধূ ও আড়াই বছরের শিশুকন্যার - 24 Ghanta Bangla News
Home

সিকিমে বেড়াতে গিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত্যু কলকাতার বধূ ও আড়াই বছরের শিশুকন্যার

Spread the love

সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক বধূ ও তাঁর আড়াই বছরের কন্যাসন্তানের। শনিবার সন্ধ্যায় লামাটেন বলে একটি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গিয়েছে, শনিবার সিকিমের আরিটার থেকে রোলেপের দিকে যাচ্ছিল পর্যটকবোঝাই একটি ছোট গাড়ি। চালকসহ মোট ৬ জন ছিলেন গাড়িটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কম আলো ও কুয়াশার কারণে গাড়িটি রাস্তা থেকে খাদে পড়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন অন্য গাড়ির চালকরা। গাড়ি থেকে একে একে বার করা হয় চালক ও আরোহীদের। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পায়েল শ্যামল নামে এক বধূ ও তাঁর আড়াই বছরের কন্যাসন্তান শ্রীনিকা শ্যামলের। আহত ও নিহতদের উদ্ধার করে গ্যাংটকে আনা হয়েছে।

সিকিমে পর্যটকদের সুরক্ষা নিয়ে গত কয়েকবছর ধরেই প্রশ্ন উঠছে। একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় বিষয়টিতে অবশেষে হস্তক্ষেপ করে প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাথু লা সহ বেশি উচ্চতার জায়গাগুলিতে যেতে গেলে পর্যটকদের গাড়িগুলিকে বিশেষ নিয়ম মানতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে গন্তব্যে। ফিরতে হবে সূর্যাস্তের আগে। গাড়িতে রাখতে হবে বরফ সরানোর বেলচা ও চেন।

  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *