Kolkata Auto: ‘কীভাবে চলবে আমাদের সংসার?’, প্রশ্ন অটো চালকদের
ভোরের আলো তখনও ফোটেনি। তবে পেট্রল পাম্পে গিয়ে দেখা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক অটো। তাই ভোর রাত থেকেই লম্বা লাইন দিয়েছেন অটো চালকরা। রাজ্যজুড়ে যেহেতু এলপিজি (LPG) সঙ্কট। একাধিক পাম্পেও নাকি পাঁচ থেকে ছ’টাকা দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করছেন অটোচালকরা। অথচ তাঁরা ভাড়া বাড়াতে পারছেন না। এমন অবস্থায় ফাঁপড়ে পড়েছেন অটোচালকরা।
এক অটো চালক বলেন, “আমরা শিক্ষিত। কিন্তু বেকার মানুষ। চাকরি নেই। না আছে রাজ্যে চাকরি না আছে কেন্দ্রে। এখন অটো চালিয়ে খাচ্ছি। আমার রোজগারের উপরই গোটা পরিবার চলে। এখন সেখানেও খেসারত দিতে হচ্ছে।” আরও একজন বলেন, “দুঘণ্টা লাইন দিয়ে গ্যাস ভরছি। ভাড়া বাড়াতে পারছি না। কীভাবে চালাব বলুন তো। দূরে-দূরে গিয়ে গ্যাস ভরাতে হচ্ছ।”