বর্ষবরণের রাতে কি কড়া নিরাপত্তা থাকবে?‌ গোটা বিষয়টি স্পষ্ট করলেন পুলিশ কমিশনার - 24 Ghanta Bangla News
Home

বর্ষবরণের রাতে কি কড়া নিরাপত্তা থাকবে?‌ গোটা বিষয়টি স্পষ্ট করলেন পুলিশ কমিশনার

Spread the love

বড়দিন কেটেছে নির্বিঘ্নে। বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়েছিল কলকাতা শহরে। তার জেরে ৯ হাজার যাত্রীকে জরিমানা করতে হয়েছিল। আর দেড় হাজার মোটরবাইক আরোহীর বিরুদ্ধে কেস করতে হয়েছে। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপর আর একটা চ্যালেঞ্জ আসছে দু’‌দিন পর। বর্ষবরণের রাতে ৮ থেকে ৮০ বেরিয়ে পড়বে রাস্তায়। দেদার ভিড় বাড়বে শহরের বুকে। তাই বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে শহর কলকাতাকে। আজ, শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়ে দেন।

ইতিমধ্যেই গোটা পরিকল্পনা অনুযায়ী পুলিশ কর্মীদের সাজিয়ে ফেলা হয়েছে। ট্রাফিক বিভাগে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। প্রত্যেক থানায় পুলিশ কমিশনারের নির্দেশিকা পাঠানো হয়েছে। যেটা মেনে কাজ করতে হবে। এই বর্ষবরণের নিরাপত্তা নিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘‌অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা থাকছে। মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে। মা উড়ালপুলে রাতে ২টো নাগাদ মোটরবাইক চলতে পারবে। তবে গতি মেনে চালাতে হবে। সেদিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়েছে। বড়দিনের দিন কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষের কাছ থেকে কোনও অভিযোগ আসেনি। ফলে বর্ষবরণেও একইভাবে কাজ করা হবে। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালায় থাকবে কড়া নজর।’‌

আরও পড়ুন:‌ ডিসেম্বর মাসে ৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বঙ্গে, বিপুল রাজস্ব এল কোষাগারে

তবে শহরে কন্ট্রোল রুম এবং নয়া প্রযুক্তিতে গোটা শহরে নজর রাখা হবে। উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা সর্বত্র কড়া নজরদারি রাখা হবে। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বিশেষ ফোর্স রাখা হবে। বাংলাদেশে এখন অশান্তির পরিস্থিতি চলছে। তাই মার্কুইজ স্ট্রিটেও নজরদারি থাকবে। মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজর রাখছে লালবাজার। শহরের প্রত্যেকটি থানা এবং ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে এবার আরও বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স এবং উইনার্স টিম মোতায়েন করা হচ্ছে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আসছে সেসব কন্ট্রোল রুম থেকে কড়া তদারকি করবেন পুলিশের শীর্ষকর্তারা। পার্ক স্ট্রিট–সহ ধর্মতলা চত্বরকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার। আর প্রত্যেকটি জোনে ডেপুটি কমিশনারের নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। কলকাতা পুলিশের উইনার্স টিম মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া এবং ময়দানে টহল দেবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *