Bengali Proverb: লাগে টাকা দেবে গৌরী সেন! গৌরী সেন আসলে কে? চেনেন তাঁকে? - Bengali News | Know all about famous historical character Gouri Sen - 24 Ghanta Bangla News
Home

Bengali Proverb: লাগে টাকা দেবে গৌরী সেন! গৌরী সেন আসলে কে? চেনেন তাঁকে? – Bengali News | Know all about famous historical character Gouri Sen

কথায় বলে ‘লাগে টাকা দেবে গৌরী সেন’। বাংলা ভাষায় এই প্রবাদ বহুল প্রচলিত। কখনও কেইউ বেশি টাকা খরচ করলে তাঁকে ব্যাঙ্গ করে অনেক সময় বলা হয়, ‘লাগে টাকা দেবে গৌরী সেন’, আবার কারও টাকা কম পড়লেও বলা হয়, গৌরী সেন টাকা দেবেন। কিন্তু প্রশ্ন হল কোথা থেকে এল এই প্রবাদ? গৌরী সেন বলে কি সত্যিই কেউ আছেন? না কি এটা কেবল একটা প্রবাদ মাত্র? জানেন এই প্রবাদের পিছনের গুঢ় রহস্যটা কি?

সময়টা ১৫৮০ সাল। দিল্লির মসনদে তখন সম্রাট আকবর। হুগলীর বালাগ্রামে সুবর্ণবণিক সম্প্রদায়ের এক পরিবারে জন্ম নিল গৌরী। পিতৃপ্রদত্ত নাম গৌরীশঙ্কর সেন। এখানে বলে রাখা ভাল অধুনা বালাগ্রাম আজকের হাওড়া জেলার বালি।

বাংলায় তখনও পর্তুগীজদের দাপট। নবাবের অনুমতিতে ভাগীরথি নদীতে বন্দর গড়ে তোলে পর্তুগীজরা। চলতে থাকে বাণিজ্য। এর মধ্যেই বড় হয়ে ওঠেন গৌরী। পর্তুগীজ মিশনারিরা তত দিনে ব্যান্ডেলে একটি উপাসনা গৃহ গড়ে তুলেছে। যা আজকের ব্যান্ডেল চার্চ নামে খ্যাত। সেখানেই চাকরিতে ঢুকলেন গৌরী সেন। বিয়েও করলেন, দুটি সন্তানের বাবা হয়েছেন। ভরা সংসার নিয়ে সুখের বাস।

কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। ১৬৩২ সাল, বাংলার বুকে বাড়ল মুঘলদের আনাগোনা। পর্তুগীজদের আসা-যাওয়া কমল। বেহাল দশা হয়ে গেল গির্জার, চাকরি গেল গৌরী সেনের। অর্থকষ্ট থেকে মুক্তি পেতে বৈদেশিক বাণিজ্য করবেন বলে স্থির করলেন তিনি। এরই মধ্যে তাঁর সঙ্গে পরিচয় হয়েছে ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের সঙ্গে।

দুজনে মিলে সমান সমান অংশীদারিত্বে শুরু হল ব্যবসা। এরই মধ্যে ভাগ্য খুলল। জলের দামে এক পুরনো জাহাজের দস্তা নিলামে কিনে নিলেন গৌরী সেন আর বৈষ্ণবচরণ শেঠ। কিন্তু সেই দস্তার আড়ালে লুকিয়েছিল ভাগ্য। খুজে পেল রুপোর মোহর। হঠাৎ এই ধন প্রাপ্তি হতেই ভাগ্য ফিরল গৌরী সেন।

বৈষ্ণবচরণের অনুমতি নিয়ে আলাদা ভাবে ব্যবসা শুরু করলেন গৌরী সেন। কালক্রমে নিজের বুদ্ধির গুণে বিপুল সম্পদের মালিক হয়ে উঠলেন তিনি। কলকাতায় গড়ে তুললেন নিজের বিশাল বাড়ি। তবে এখানেই শেষ নয়। গৌরী সেন মনে করতেন ভগবানের আশির্বাদেই হঠাৎ করে ধন প্রাপ্তি হয় তাঁর। তাই সেই ধন-সম্পদ একা ভোগ করতে চাননি। আশেপাশে যখন কেউ বিপদে পড়ত আর তাঁর কাছে এসে সাহায্য চাইত, কিছু না ভেবেই তাঁকে সাহায্য করতেন গৌরী সেন। ক্রমেই দানবীর হিসাবেও নাম হয় গৌরী সেনের। সেই থেকেই জন্ম এই প্রবাদের, ‘লাগে টাকা দেবে গৌরী সেন’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *