Bijoygarh: বিধ্বংসী আগুন বিজয়গড়ে, দাউদাউ করে জ্বলছে বাজার - Bengali News | Fire Broke Out At Bijoygarh Market in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Bijoygarh: বিধ্বংসী আগুন বিজয়গড়ে, দাউদাউ করে জ্বলছে বাজার – Bengali News | Fire Broke Out At Bijoygarh Market in Kolkata

Spread the love

কলকাতা: কলকাতার বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি ডেকরেটার্স সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ন’টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী (রাত্রি ১১.২৮) আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বস্তুত, তবে আজ শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল।

এক নজরে দেখুন সব আপডেট (সর্বশেষ তথ্য উপরে)

  1. এ দিন, রাত্রিবেলা প্রথমে পোড়া গন্ধ পান এলাকাবাসী। তারপর দেখা যায় কোনওভাবে আগুন লেগে গিয়েছে ওই গোডাউনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। শুধু তাই নয়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোডাউনের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে।
  2. স্থানীয় সূত্রে খবর, এই গোডাউনে  বাঁশ-কাঠ-কাপড় মজুত থাকত। মুলত প্যান্ডেল করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেই সকল সামগ্রী মজুত থাকত এই গোডাউনে। ফলত, আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে।
  3. বিজয়গড় বাজারে রবিবার রাত্রি ৯টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর প্রথমে চারটি ও পরে পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *