News9 Global Summit: ‘Next Factory of the World’ হবে ভারত? জানা যাবে গ্লোবাল-এর মঞ্চে! – Bengali News | Indo German ties will decide who is going to be the next factory of the world
নয়াদিল্লি: কয়েক ঘণ্টার অপেক্ষা। জার্মানির স্টুটগার্ট শহরের এমএইচপি অ্যারিয়ানা স্টেডিয়ামে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত News9 Global Summit। তিনদিন ব্যপী এই শীর্ষ সম্মেলনে এই বারের থিম ‘India and Germany: A roadmap for sustainable growth’। শীর্ষ সম্মেলনটির মূল আয়োজক TV9 নেটওয়ার্কের সঙ্গেই সহ-আয়োজকের ভূমিকায় থাকছে বুন্দেসলিগার ক্লাব ভিএফবি স্টুটগার্ট।
TV9 Network-এর সিইও এবং এমডি বরুণ দাস বলেন, “এই শীর্ষ সম্মেলনের মূল ভিত্তিই হল ভারত ও জার্মানির পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক। যৌথ ভাবে খেলা, রাজনীতি, ব্যবসা, সমাজ থেকে বিনোদন ক্ষেত্রে এক সাসটেনেবেল উন্নয়ন এবং পরিবর্ত্ন আনাই এই সম্মেলনের লক্ষ্য।”
শীর্ষ সম্মেলনের অন্যতম আলোচনার বিষয় হল ‘দ্য নেক্সট ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড’। এই আলোচনারত মাধ্যমে ভবিষ্যতে বিশ্বে নির্মাণকারীর ভূমিকার ভারত কতটা যোগ্য তাও তুলে ধরা হবে। Economic Collaboration, Technological Innovation and Sustainable Industrial Growth এই তিন উদ্দ্যেশ্যেই আয়োজন করা এই বিশেষ শীর্ষ সম্মেলনের।
তাবড় তাবড় শিল্পপতিরা এই বিষয়ে বক্তব্য রাখবেন এই দিন। কে কে থাকবেন জানেন?
বক্তব্য রাখবেন সঞ্জয় নায়ার, ASSOCHAM- এর প্রেসিডেন্ট কীভাবে ইন্ডো-জার্মান অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করে তোলা যায় সেই বিষয়ে বক্তব্য রাখবেন।
মারসিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-এর বোর্ড সদস্য জর্জ বার্জার সাসটেনেবল ম্যানুফাকচারের ক্ষেত্রে অটোমেটিভ সেক্টরের অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন।
ইন্ডো-জার্মান চেম্বার অব কমার্সের ডাইরেক্টর জেনারেল স্টিফেন হালুসা জানাবেন কী ভাবে ভারত এবং জার্মানির এই যৌথ উদ্যোগ বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে একটি দিগন্ত খুলে দেবে।
ভারত ফর্জ-এর এমডি এবং চেয়ারম্যান বাবা কল্যাণী ভবিষ্যতে হাই-টেক ম্যানুফেকচারিং-এর ক্ষেত্রে ভারতের অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন।
এছাড়াও বক্তব্য রাখবেন মারুতি সুজুকির মার্কেটিং ও সেলসের সিনিয়র এক্সকিউটিভ ডায়রেক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়।
তিন দিন ব্যপী এই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াও বক্তব্য রাখবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য় সিন্ধিয়া এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।