By-Elections 2024 Voting Live: ভোট শুরু হতে না হতেই অশান্তির খবর, নৈহাটির CPIML এজেন্টের বাড়িতে ঢুকে হামলা - Bengali News | West Bengal Assembly By Elections 2024 Voting Day Live Updates; TMC, BJP polling percentage on latest news in bengali - 24 Ghanta Bangla News
Home

By-Elections 2024 Voting Live: ভোট শুরু হতে না হতেই অশান্তির খবর, নৈহাটির CPIML এজেন্টের বাড়িতে ঢুকে হামলা – Bengali News | West Bengal Assembly By Elections 2024 Voting Day Live Updates; TMC, BJP polling percentage on latest news in bengali

Spread the love

রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বুধবার। তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে চলছে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট পর্ব।

একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের জুন মালিয়া। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। তারপর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন জুন মালিয়া। একুশের নির্বাচনে মাদারিহাটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ ছাড়েন তিনি। একুশের নির্বাচনে হাড়োয়া থেকে জিতেছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। তবে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তৃণমূল এই সাংসদ। একুশের নির্বাচনে নৈহাটিতে জিতেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। তিনিও সাংসদ হওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন। একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছাড়েন তিনি। আর একুশের নির্বাচনে তালডাংরায় জিতেছিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। চব্বিশের নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ছাড়েন বিধায়ক পদ।

সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে ৫টি আসন জিতেছিল তৃণমূল। আর একটি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। রাজনীতির কারবারিরা বলছেন, আরজি কর কাণ্ডের আবহে সব দল তাদের শক্তি পরখ করতে চাইবে এই উপনির্বাচনে। উপনির্বাচনে কারা বাজিমাত করবে, তা জানা যাবে ২৩ নভেম্বর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *