Biman Basu: বিমানকে নিয়ে হাসপাতালে ছুটলেন সূর্যকান্ত, হঠাৎ কী হল বামফ্রন্ট চেয়ারম্যানের? - Bengali News | Fever, Left Front Chair Biman Basu Hospitalized in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Biman Basu: বিমানকে নিয়ে হাসপাতালে ছুটলেন সূর্যকান্ত, হঠাৎ কী হল বামফ্রন্ট চেয়ারম্যানের? – Bengali News | Fever, Left Front Chair Biman Basu Hospitalized in Kolkata

Spread the love

কলকাতা: হাসপাতালে বাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ কী হল বাম শীর্ষ নেতার? সূত্রের খবর, জ্বর হয়েছে প্রবীণ বাম নেতার। সদ্য ফিরেছিলেন মালদহ থেকে। কিন্তু, সেখানেই হয়েছিল জ্বর। জ্বর নিয়েই ফিরেছিলেন। তাতেই বাড়ে সমস্যা। ইতিমধ্যে তাঁকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। 

দলীয় সূত্রে খবর, এদিন সকাল থেকে স্বাভাবিকভাবেই কাজকর্ম করেন তিনি। কিন্তু, শারীরিক অবস্থা বুঝে একপ্রকার জোর করেই নার্সিংহোমে নিয়ে যান দলের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। আলিমুদ্দিন স্ট্রিটে একা থাকেন। ফলে কোনও ঝুঁকি না নিয়েই জোর করেই বামফ্রন্ট চেয়ারম্যানকে হাসপতালে যেতে বাধ্য করেন সূর্যবাবু। ইতিমধ্যেই হাসপাতালে শুরু হয়ে গিয়েছে চিকিৎসা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *