ফোনে ফ্লাইট মোড অন রেখেও করতে পারবেন ফেসবুক- হোয়াটসঅ্যাপ, জানুন পদ্ধতি - Bengali News | Use internet on your phone even in Airplane mode or flight mode, check details - 24 Ghanta Bangla News
Home

ফোনে ফ্লাইট মোড অন রেখেও করতে পারবেন ফেসবুক- হোয়াটসঅ্যাপ, জানুন পদ্ধতি – Bengali News | Use internet on your phone even in Airplane mode or flight mode, check details

Spread the love

বিমানে উঠলেই ফোনটিতে ফ্লাইট মোডে রাখতে বলা হয়। কেন বলা হয়? তার একটাই কারণ। যাতে আমাদের মোবাইলের সিগন্যাল যেন প্লেনের সিগন্যালকে কোনও ভাবেই সমস্যার দিকে ঠেলে না দেয়। এবার প্লেনে আপনি যেই ফোনটাকে ফ্লাইট মোডে পাঠালেন, সঙ্গে সঙ্গে আপনার ফোনে অটোমেটিক্যালি ওয়াইফাই, জিএসএম এবং ব্লুটুথ ডিসেবল হয়ে যায়। আর একটা প্লেন যখন টেক অফ বা ল্যান্ড করে, তখন সেটি ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কানেক্ট করা থাকে। আর মোবাইলের সিগন্যাল একটা প্লেনের কানেক্টিভিটির বিষয়টিকে খারাপ করে দিতে পারে। এতে অযথা সমস্যার সৃষ্টি হবে। তাই, ফ্লাইটে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই কারণেই যাত্রীদের ফোন ফ্লাইট মোডে রাখতে বলা হয়। তবে ফ্লাইট মোডে রাখার সঙ্গে সঙ্গে ফোনে কোনও রকম ইন্টারনেট কাজ করে না। তাই আপনি যদি ফ্লাইট মোডে ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এমন একটি অ্যাপের কথা জানানো হবে, যার মাধ্যমে আপনি ফ্লাইট মোডেও ফোনে ডেটা ব্যবহার করতে পারবেন।

Force LTE Only (4G/5G)

  1. এর জন্য প্রথমে আপনার স্মার্টফোনে Google Play Store-এ Force LTE Only (4G/5G) টাইপ করুন।
  2. এরপরে, অ্যাপটি আপনাকে এখানে দেখানো হবে, ফোনে এই অ্যাপটি ইনস্টল করুন।
  3. ইনস্টলেশনের পরে, আপনাকে 4টি অপশন দেখানো হবে, দ্বিতীয় অপশনটিতে ক্লিক করুন – METHOD2:(ANDROID 11+)।
  4. এরপর phone information অপশনে যান, এখানে মোবাইল রেডিও পাওয়ার অপশনটি দেখা যাবে।
  5. মোবাইল রেডিও পাওয়ার অপশনটি অন করুন এবং আপনার স্মার্টফোনে ফ্লাইট মোড চালু করুন। এরপরে আপনার স্মার্টফোনে ফ্লাইট মোড অন থাকলেও ইন্টারনেট চলতে শুরু করবে। অর্থাৎ এখন আপনি আপনার ফোনে সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপটির সুবিধা কী?

এই খবরটিও পড়ুন

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 4.4 রেটিং পেয়েছে এবং এখনও পর্যন্ত 10 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন। এই অ্যাপটিতে আপনি নেটওয়ার্ক 4G/3G/2G-এ পরিবর্তন করতে পারবেন।

মনে রাখবেন যে ফোর্স এলটিই অ্যাপটি প্রতিটি স্মার্টফোনে সাপোর্ট করে না। আপনার স্মার্টফোন কোন ব্র্যান্ডের, তার উপর এই অ্যাপ কাজ করবে কি না তা নির্ভর করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *