Mithun Chakraborty: অমিত শাহর সভায় উস্কানিমূলক মন্তব্যের জের, বউবাজার থানায় মিঠুনের বিরুদ্ধে FIR - Bengali News | Mithun chakraborty: FIR against Mithun Chakraborty at Boubazar police station for provocative comments at Amit Shah's meeting - 24 Ghanta Bangla News
Home

Mithun Chakraborty: অমিত শাহর সভায় উস্কানিমূলক মন্তব্যের জের, বউবাজার থানায় মিঠুনের বিরুদ্ধে FIR – Bengali News | Mithun chakraborty: FIR against Mithun Chakraborty at Boubazar police station for provocative comments at Amit Shah’s meeting

Spread the love

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে FIR Image Credit source: TV9 Bangla

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিতর্কিত মন্তব্যের অভিযোগ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এই মর্মে ইতিমধ্যেই বউবাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার কারণে অভিযোগকারী নিজের নামও গোপন রেখেছে।

গত ২৭ অক্টোবর বউবাজারে বিজেপির একটি কর্মিসভা ছিল। সেখানে বক্তব্য রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন বলেন, “আমাদের এখানে এক নেতা, বলেছিলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু, ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব। আমি ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী কিছু তো বলবেন। এরকম কথা বলতে বারণ করবেন। কেউ বারণ করেননি। আমি মুখ্যমন্ত্রী নই। তবুও বলব, তুমি কেটে ভাগীরথীতে ভাসাবে, কিন্তু একদিন এমন আসবে, যেদিন আমি তোমাকে ভাগীরথীতে নয়, কারণ ভাগীরথী আমাদের মা হয়, তোমাকে তোমার জমিতেই ফেলে দেব।”

প্রসঙ্গত, ভরতপুরে এক কর্মিসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন, “দেখি কত ধানে কত চাল হয়! ২ ঘণ্টার মধ্যে যদি তোমাদের ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, তাহলে এখান থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। ৩০ শতাংশ তোমরা মুর্শিদাবাদ জেলায়, আর আমরা ৭০ শতাংশ।” বিজেপিকে হুঁশিয়ারি দিতে তৃণমূল নেতা এহেন মন্তব্য করেছিলেন।

তারই পাল্টা বিজেপির সভা থেকে হুঁশিয়ারি দেন মিঠুন চক্রবর্তী। সেই মন্তব্যের প্রেক্ষিতেই মিঠুনের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *