‘কেন করছি, কী দরকার ছিল!’ মঞ্চে সময় মনের কী অবস্থা থাকে অর্পিতার? – Bengali News | Arpita chatterjee opens up on how her mental state was when she about to act
এই রূপে অর্পিতা চট্টোপাধ্যায়কে আগে কেউ দেখেননি। নিজেকে ভেঙে যেভাবে মঞ্চে তিনি গওহর জান হয়ে উঠছেন, তা দেখে সকলেই মুগ্ধ। দুই বছর পরে আবারও গওহর রূপে সকলের সামনে ধরা দিলেন অর্পিতা। দুই বছর পর আবার মঞ্চস্থ হল ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’। ২০২১ সালে প্রথম বার গওহরকে মঞ্চে নিয়ে আসেন অর্পিতা। মাঝে ছিল বেশ কিছুটা বিরতি। এবার নতুন সাজে নতুন ধাঁচে তা মঞ্চস্থ করছেন অভিনেত্রী। গত ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে এই নাটকের প্রথম শো। দ্বিতীয় শো’টিও মঞ্চস্থ হয়েছে সেখানেই। যেখানে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এই শো টানা দুই ঘণ্টা ধরে দর্শক আসনে বসে দেখেছিলেন তিনি। মুগ্ধ হয়েছিলেন অর্পিতাকে দেখে। কেবল তিনিই নন, বহু মানুষ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অর্পিতাকে।
দিন দিন মানুষের প্রত্যাশা আরও বাড়িয়ে চলেছেন অর্পিতা, নাটক যেদিন মঞ্চস্থ হয়, সেদিন ঠিক কেমন মনের অবস্থা ঠিক কেমন হয়? TV9 বাংলাকে তা জানালেন মঞ্চের গওহর। বললেন, “এটা ভাষায় বলাটা মুশকিল। যে কোনও থিয়েটারের ক্ষেত্রেই প্রথম বেল, দ্বিতীয় বেল, তৃতীয় বেল থাকে, প্রতিটা ক্ষেত্রেই যখন প্রথম বেলটা পরে মনে হয়, কেন করছি, কী দরকার ছিল? দ্বিতীয় বেলটার পর মনে হয়, এটাই শেষ আর নয়, এই চিন্তা নিতে পারছি না। আর তৃতীয় বেলের পর যেটা মনে হয়, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। কী যে একটা রসায়ণ তৈরি হয়! তখন আর ভাবনার জায়গাটাই থাকে না। তখন পুরো ভাবনার জায়গাটাই শূণ্য। হয় তুমি থাকছো, নয় তুমি থাকছো না। এই তিনটে বেলের তিনটে ধাপে আমার মানসিক অবস্থা ঠিক এমনই থাকে।”
উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা