একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে শার্লিন! কীসের নেশায়… – Bengali News | Sherlyn chopra opens up about her private life
দু’বছর আগের ঘটনা। বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী শার্লিন চোপড়া। ১৭ বছর আগের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয় ২০২২ সালে। তার পর ২০২৩ সালে একটি আবারও এক প্রযোজকের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। কিন্তু জানেন কি সুস্থ জীবনযাপনের জন্য এককালে অচেনা অজানা পুরুষের শয্যাসঙ্গীও হতে হয়েছে তাঁকে। সে কথাই অকপটে শিকার করেছিলেন তিনি।
ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী নিজের এক্স হ্যান্ডেলে শার্লিন লিখেছিলেন ‘সঙ্গম’ তাঁর বড়ই প্রিয়। তবে এই মন্তব্যের পরেও তিনি নিজের ‘মন্দ মেয়ে ‘ বলে দাগিয়ে দিতে চাননি। বর্তমানে তাঁর এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে থাকেন পাপারাজ্জিরা। কিন্তু এক কালে টাকা জোগাড় করার জন্য একাধিক পুরুষের শয্যাসঙ্গীনী হতে হয়েছিল তাঁকে। এ কথা অকপটে স্বীকার করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুজো এবং দীপাবলির সময় বিভিন্ন ধরনের সাজে ধরা দিয়েছেন তিনি। চলতি বছরের দুর্গাপুজোয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সিঁদুর খেলতেও দেখা যায় তাঁকে। লাল রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন শার্লিন। বাঙালি আটপৌরে শাড়ি পরে মায়ের বরণ করতে আসেন তিনি। ওই মণ্ডপেই রানির পায়ে প্রণাম করতে গিয়েছিলেন তিনি। যা দেখে রীতিমতো ভয়ে ছিটকে যান নায়িকা। এমনকি দীপাবলির সময়ও ছবিশিকারীদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেন তিনি। দেখা যায় নিজে হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন পাপারাজ্জিদের।