AFC Asian Cup, IND vs UZB Live Score: কাগজে কলমে পিছিয়ে, মানসিক ভাবে এগিয়ে সুনীলরা – Bengali News | India vs Uzbekistan Live Football Score, IND vs UZB AFC Asian Cup 2024 Group B Match, highlights latest news in Bengali
এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোলকিপার গুরপ্রীতের ভুলে গোল খায় ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যা বড়রকমের মানসিক ধাক্কা ছিল। শেষ অবধি সকারুসের কাছে ০-২ ব্যবধানে হার। আজ দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান। ভারতের বিরুদ্ধে উজবেকিস্তান অপরাজিত। ফিফা ক্রমতালিকায়ও অনেক এগিয়ে। এ বারের এএফসি এশিয়ান কাপে প্রথম ম্যাচে জয় পায়নি উজবেকিস্তানও। সিরিয়ার সঙ্গে ড্র করেছিল। কাগজে কলমে এই ম্যাচে এগিয়ে উজবেকিস্তানই। এএফসি এশিয়ান কাপে ভারত-উজবেকিস্তান ম্যাচের লাইভ স্কোর, অন্যান্য তথ্য জানতে চোখ রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।