MS Dhoni: ‘তুমি কিছুই জানো না’, ধোনিকে ক্রিকেটের নিয়ম বলতে গিয়ে সাক্ষীর ধমক, তারপর… – Bengali News | Tumko kuch nahi pata, says Sakshi to MS Dhoni, video goes viral
সাক্ষীর এমন কথা শোনার পর ধোনি বলেন, ‘ওয়াইড বলে স্টাম্পিং হতে পারে, কিন্তু নো বলে সেটা হয় না।’ যা শুনে সাক্ষী বলেন, ‘তুমি কিছুই জানো না। থার্ড আম্পায়ার আবার ডাকবে ওই ব্যাটারকে। তুমি শুধু দেখো।’ এরপর ওই ব্যাটার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর যখন অপর ব্যাটার মাঠে প্রবেশ করেন সেই সময় সাক্ষী বলেন, ‘ওখানে নিশ্চয়ই কিছু গোলমাল রয়েছে।’ এ গল্প বলতে বলতে হাসতে থাকেন ধোনি। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)