'প্রতি দিন খুঁজে পাই...', কেন প্রেমিক পাচ্ছেন না সৌমিতৃষা? - Bengali News | Soumitrisha Kundu explains why she is still single - 24 Ghanta Bangla News
Home

‘প্রতি দিন খুঁজে পাই…’, কেন প্রেমিক পাচ্ছেন না সৌমিতৃষা? – Bengali News | Soumitrisha Kundu explains why she is still single

Spread the love

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক দিন হল দর্শক মনে কৌতূহলের শেষ নেই। ‘মিঠাই’ সিরিয়ালে অভিনয় করার পর থেকেই তাঁকে নিয়ে কম আলোচনা হয়নি। বিশেষত তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। শোনা গিয়েছিল সিরিয়ালের মুখ্য অভিনেতা আদৃত রায়ের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর।

কিন্তু তিনি সেই খবর যে পুরোটাই রটনা এ কথা জানিয়েছিলেন নায়ক-নায়িকার দুজনেই। যদিও আদৃত ইতিমধ্যেই বিয়ে করে সংসার শুরু করেছেন। সিরিয়ালের সেটেই অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান আদৃত। নায়কের বিয়ের পর সকলেই বুঝে গিয়েছেন যে আদতে সৌমিতৃষার সঙ্গে কোনও সম্পর্কে ছিলেন না আদৃত। তবে এই সব আলোচনাই এখন অতীত। সৌমিতৃষার ইনস্টাগ্রাম পোস্ট আবারও প্রমাণ দিল সেই কথাই। একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেত্রী।

এ দিন সৌমিতৃষার ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট অভিনেত্রী জানিয়ে দেন তিনি কেন এখনও ‘সিঙ্গল’? অনেক বার অনেক ভাবেই নায়িকাকে অনেকে প্রশ্ন করেছেন যে আদৌ কি নায়িকা কোনও সম্পর্কে জড়িয়েছেন? সিরিয়ালের গন্ডি ছাড়িয়ে ইতিমধ্য়েই তিনি মন দিয়েছেন সিনেমা এবং ওয়েব সিরিজের কাজে। তিনি যেখানেই যান সর্বত্র তাঁকে দেখা যায় মা-বাবার সঙ্গে। তা তিনি ঠাকুরের স্থানে যান কিংবা পুজোয় কোথাও ঘুরতে যান। কেন তিনি কারও সম্পর্কে জড়াতে পারছেন না? মঙ্গলবার সমাজমাধ্যমের পাতায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “আমি প্রতি দিন নিত্য নতুন কারণ খুঁজি সিঙ্গল থাকার।” গোপনে কি আদৌ তিনি কারও সঙ্গে জড়াচ্ছেন? তা অবশ্য সময় বলবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *