Gold Price Hike: ধনতেরাসে কুবের দেবতাকে সন্তুষ্ট করতে চান? সোনা-রুপোর লেটেস্ট দাম জেনেই দোকানে যান - Bengali News | Gold Price Hiked in Festive Season, Gold Rate up by 100 rs, Silver Price Also hiked by 100 rs, Check out today's Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Hike: ধনতেরাসে কুবের দেবতাকে সন্তুষ্ট করতে চান? সোনা-রুপোর লেটেস্ট দাম জেনেই দোকানে যান – Bengali News | Gold Price Hiked in Festive Season, Gold Rate up by 100 rs, Silver Price Also hiked by 100 rs, Check out today’s Gold Silver Rate in Kolkata

Spread the love

দীপাবলির আগেই বাড়ল সোনার দাম।Image Credit source: Getty Image

কলকাতা: আর মাত্র ক’টা দিন। তারপরই দীপাবলি। দীপাবলিতে যেমন অনেকে লক্ষ্মী-গণেশের পুজো করেন, তেমনই দীপাবলির আগের দিন কুবের দেবতাকে পুজো করেন। আর ধনতেরাস মানেই সোনা-রুপোর কেনাকাটি। এ বছরের ধনতেরাসে আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর আজকের সর্বশেষ দাম কত রয়েছে, তা জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৩০ হাজার ১০০ টাকা। একদিনেই সোনার দাম ১০০ টাকা বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা সোনার দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ৯৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

ধনতেরাসের আগে সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ১০ হাজার ১১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ১ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *