IND vs AFG 3rd T20 Live Score: ভারতের নজরে জয়ের হ্যাটট্রিক, মর্যাদার ম্যাচ আফগানদের – Bengali News | IND vs AFG 3rd T20I Series 2024 live score India vs Afghanistan Match Scorecard online at M. Chinnaswamy Stadium in Bengaluru in Bangla
বেঙ্গালুরু: ভারতের নজরে জয়ের হ্যাটট্রিক। তেমনই অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্য সিরিজে শূন্যর হ্যাটট্রিক আটকানো। জুনে টি-টোয়েন্টি (ICC Men’s T20 World Cup) বিশ্বকাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই ভারতের শেষ সিরিজ। মোহালির পর ইন্দোরেও জিতেছে ভারত। বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচও জিতে আফগানিস্তানকে ক্লিন সুইপ করার লক্ষ্য ভারতের। প্রথম দু-ম্যাচেই ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেছেন শিবম দুবে। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি বুঝতে দেননি। ধারাবাহিকতা রাখতে পারেন কিনা সেদিকেই নজর। ব্যাটিংয়ে রোহিত শর্মার প্রত্যাবর্তন স্বস্তির হয়নি। প্রথম দু-ম্যাচে শূন্য। বিশ্বকাপের প্রস্তুতিতে যা বড় ধাক্কা। বিরাট কোহলি ১৪ মাস পর দেশের জার্সিতে এই ফরম্যাটে ফিরে ক্যামিও ইনিংস খেলেছিলেন। তাঁর ‘ঘরের মাঠ’-এ বড় ইনিংসে নজর থাকবে। ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।