Justice Abhijit Ganguly: 'এটা কী ধরনের অফিস, যেখানে সবাই বসে আড্ডা দেয়', বিরক্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় - Bengali News | Calcutta High Court Justice Abhijit Ganguly comments on an alleged illegal construction case - 24 Ghanta Bangla News
Home

Justice Abhijit Ganguly: ‘এটা কী ধরনের অফিস, যেখানে সবাই বসে আড্ডা দেয়’, বিরক্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় – Bengali News | Calcutta High Court Justice Abhijit Ganguly comments on an alleged illegal construction case

Spread the love

কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

কলকাতা: একবালপুরে একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার বুধবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিন ওই মামলার শুনানির সময় স্থানীয় কাউন্সিলর সোমা দাসের উপর বেজায় অসন্তুষ্ট হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘২ বছর হল, কাউন্সিলর হয়েছেন। আপনার চোখের সামনে একটি বেআইনি নির্মাণ হয়ে গেল, অথচ আপনি জানতেই পারলেন না।’ কাউন্সিলরের অফিস নিয়েও এদিন কড়া মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, ‘একটা আড্ডাখানা তো আছে। যেখানে সবাই মিলে বসে আড্ডা দেন।’

অফিসে ঠিক ঠাক রেজিস্টার মেইনটেন না হওয়া নিয়েও বিরক্ত বিচারপতি। কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘এটা কী ধরনের অফিস? যেখানে একটা রেজিষ্টার মেইনটেইন হয় না।’ প্রত্যেক কাউন্সিলর অফিসে ঠিকঠাক রেজিস্টার মেইনটেন করেন কি না, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমন একটি রেজিস্টার যেখানে কাউন্সিলর কাকে চিঠি পাঠাচ্ছেন, বা কার কাছ থেকে চিঠি আসছে অফিসে, সেসব বিষয়ে উল্লেখ থাকবে।

এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন কলকাতা পুরনিগমকে নির্দেশ দিয়েছেন, যাতে বিষয়টি তলিয়ে দেখা হয়। যাতে কাউন্সিলরদের রেজিস্টার মেইনটেন করা বাধ্যতামূলক করা হয়, সেই দিকেও পদক্ষেপ করার জন্য পুরনিগমকে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই খবরটিও পড়ুন

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *