পুজোর বড় উদ্যোগ নিলেন জিৎ, ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সুপারস্টারের প্রশংসা – Bengali News | Jeet took initiative to spend some with kids of his own area
দুর্গা পুজো বলে কথা। সেখানে সকলের মুখে হাসি ফোঁটানোর আনন্দই আলাদা। যে যেখানে আছে এই বিশেষ দিনগুলোতে যেন হাসি মুখেই কাটাতে পারেন। বিশেষ করে শিশুদের এই সময়টা প্রতিটা পরিবারই বিশেষ করে তুলতে চান। নানা পুজো কমিটি থেকে শুরু করে সেলিব্রিটিরা এই সময় পথ শিশুদের উদ্দেশেও নানা উদ্যোগ নিয়ে থাকেন। পোশাক দেওয়া, খাবারের ব্যবস্থা করা ইত্যাদি। পুজোর এই বিশেষ দিনে তাই জিৎও থাকলেন না বাদ।
তিনি যদিও কোনও এনজিওতে না গিয়ে নিজের পাড়ার শিশুদেরই বাড়িতে ডেকে পাত পেড়ে খাওয়ালেন। সকলেই হইহই করে কাটালেন সেই দিনটা। টিমকে নিয়ে এই উদ্যোগে উপস্থিত ছিলেন জিৎ। পাড়ার সমস্ত বাচ্চাদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করলেন। নিজের সন্তানেও আনলেন সেখানে। জিতের ছেলে রোনাভকেও দেখা গেল তাদের সঙ্গে খেলা করতে। পাশাপাশি দিলেন পুজোও। সকলেই সেই হাসিমুখের ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।
জিৎ বরাবরই ব্যক্তি জীবনকে লাইম লাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। ছবি ছাড়া কোনও বিষয় নিয়েই প্রচারে থাকা তাঁর তালিকায় আসে না। সামাজিক কোনও বিষয় খুব প্রয়োজন মনে না হলে তিনি মুখ খোলেন না। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও বিতর্কও জায়গা করতে পারে না। তাই এবারও চুপিসারেই ছোটদের সঙ্গে একটা দিন কাটানোর পরিকল্পনা করে ফেলেছিলেন টলিপাড়ার সুপারস্টার। আর সেই ভিডিয়ো চোখে পডডতেই তাঁকে ভালবাসায় ভরাচ্ছেন সকলে।