পুরীর জগন্নাথ ধামের সম্পত্তির পরিমাণ কত জানেন?
পুরীর জগন্নাথ ধামের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হতে পারেন! শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মন্দিরের প্রায় ৬০,৮২১ একর জমি রয়েছে দেশজুড়ে। পাশাপাশি ৩১ অগস্ট ২০২৬ পর্যন্ত মন্দিরের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১,৯১১.৮০ কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে প্রায় ১,৮১১ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রয়েছে। এছাড়াও রত্নভাণ্ডারে রয়েছে সোনা, রুপো, হিরে ও অন্যান্য মূল্যবান সামগ্রী। জগন্নাথ ধামের বিপুল সম্পত্তি ও ঐতিহ্য সম্পর্কে জানুন এই ভিডিয়োতে।