'বুঝতে পারছিলাম না কী করে...' অ্যানিম্যাল হওয়ার পর কী অবস্থা হয়েছিল তৃপ্তির? - Bengali News | Tripti Dimri opens up how she was devasted after Animal - 24 Ghanta Bangla News
Home

‘বুঝতে পারছিলাম না কী করে…’ অ্যানিম্যাল হওয়ার পর কী অবস্থা হয়েছিল তৃপ্তির? – Bengali News | Tripti Dimri opens up how she was devasted after Animal

Spread the love

‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তির পর থেকে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। প্রচুর কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে। কথা হচ্ছে অভিনেত্রী তৃপ্তি দিমরির। তাঁর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে যে দৃশ্য দেখা গিয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিতে হিংস্রতা নিয়ে যেমন কথা হয়েছে। তেমনই আবার আলোচনা হয়েছে তৃপ্তি এবং রণবীরের অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে।

তাঁদের সেই শয্যাদৃশ্য নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। একগুচ্ছ সমালোচনার মধ্য়ে পড়তে হয়েছিল তৃপ্তিকে। শোনা যায়, ‘অ্যানিম্যাল’ ছবিতে সেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় সেটে উপস্থিত ছিলেন মাত্র চার জন। তাঁরাই ক্রমাগত সাহস জুগিয়েছিলেন তাঁকে। কিন্তু তার পরেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এই ছবিই তাঁকে দিয়েছে সাফল্যের স্বাদ। কিন্তু সাফল্য সামলানো যে মুখের কথা নয় সে কথা ভালই টের পেয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাত্‍কারে সে কথাই জানিয়েছেন নায়িকা।

তিনি বলেছিলেন, “অ্যানিম্যাল মুক্তির পর টানা তিন দিন কেঁদেছি। আমি মোটেও এই সবে অভ্যস্ত ছিলাম না। কখনওই ভাবিনি যে এমন সমালোচনার মুখোমুখি হতে হবে। লোকে খুবই খারাপ কথা বলতে শুরু করল। এই বিষয়ে যখন আমি আমার বোনের সঙ্গে কথা বলি, ও পরামর্শ দেয় এগুলোকে গ্রহণ করতে হবে। এ দিকে আমি সংবেদনশীল মানুষ, কারও সঙ্গে ঝগড়া হলে নিজের খোলসের ভিতর ঢুকে পড়ি। তাই আমি ভীষণ আহত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে কাজে মন দেব।” তবে এই ছবির পরেই অনেক নতুন কাজের অফার আসতে শুরু করে নায়িকার কাছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *