Calcutta High Court: সাংসদের পরিবারকে কুমন্তব্যে সমর্থনের অভিযোগে ধৃত দুই তরুণী, এবার সিবিআই তদন্তের নির্দেশ – Bengali News | Calcutta high court Two young women arrested on charges of gossiping about MP’s family, this time CBI investigation has been ordered
কলকাতা: তৃণমূল সাংসদের পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্যে সমর্থন করার অভিযোগ। ওই কুমন্তব্যে সমর্থন জানিয়ে হাততালি দিয়েছিলেন দুই তরুণী। সেই অভিযোগে ধৃত দুই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। এবার পুলিশি হেফাজতেই তাঁদের বেধড়ক মারধর করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের মন্তব্য, যেভাবে নিজেদের হেফাজতে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাদের উপর আর ভরসা রাখা যায় না। তাই তদন্তের দায়িত্ব দেওয়া হল সিবিআইকে। আগামী ১৫ই নভেম্বর সিবিআইকে তদন্তে অগ্রগতি রিপোর্ট দিতে হবে আদালতে।
বিস্তারিত আসছে…