Jaynagar: জয়নগরের মানুষ বলছে, 'ফাঁসি চাই... ফাঁসি', জনরোষ থামাতে আইসি বললেন, 'তোমরা যা চাইছ, তাই হবে' - Bengali News | Huge protest, fire at jaynagar after student's body recovered, police says, all demand will be fulfilled - 24 Ghanta Bangla News
Home

Jaynagar: জয়নগরের মানুষ বলছে, ‘ফাঁসি চাই… ফাঁসি’, জনরোষ থামাতে আইসি বললেন, ‘তোমরা যা চাইছ, তাই হবে’ – Bengali News | Huge protest, fire at jaynagar after student’s body recovered, police says, all demand will be fulfilled

Spread the love

জনরোষে উত্তপ্ত জয়নগরImage Credit source: TV9 Bangla

জয়নগর: আরজি কর কাণ্ডের পর এবার জয়নগর। আবারও পুলিশকেই কাঠগড়ায় তুললেন সাধারণ মানুষ। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে উদ্ধার হয়েছে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পুলিশের নাকের ডগায় কীভাবে এরকম একটি ঘটনা ঘটল, তা নিয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত গোটা এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের আঁচও বাড়ে। অভিযোগ, ধর্ষণ ও খুনের অভিযোগ জানাতে গেলে, পুলিশ তা গ্রহণ করতে চায়নি। পুলিশের উদাসীনতা নিয়ে উঠেছে প্রশ্ন।

সকাল থেকেই এদিন লাঠি হাতে রাস্তায় নামতে দেখা যায় এলাকার মানুষকে। পুরুষ-মহিলা নির্বিশেষে তাঁরা ছুটে যান পুলিশ ক্যাম্পে। ভাঙচুর করা হয় ফাঁড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় ক্যাম্পের বাইরে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

এই খবরটিও পড়ুন

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *