Arjun Singh: বোমার আঘাতে আহত অর্জুন সিং! পুজোর মুখে ফের উত্তপ্ত জগদ্দল – Bengali News | BJP leader Arjun Singh injured as miscreants hurl bombs in front of his house in Jagaddal
জগদ্দল: পুজোর মুখেই ফের উত্তপ্ত জগদ্দল। অর্জুল সিংয়ের বাড়ির সামনে চলল গুলি, বোমাবাজি। বোমার আঘাতে আহতও হয়েছেন প্রাক্তন সাংসদ। তবে, তিনি আপাতত বাড়িতেই আছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশের সামনেই চলে গুলি-বোমাবাজি। জানা গিয়েছে, শুক্রবার সকালে বেশ কয়েকটি বাইক নিয়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে এসেছিল একদন দুষ্কৃতী। আচমকাই তারা বোমাবাজি করতে শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমা-গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন বিধায়ক। সেই সময়ই বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্দুন সিংয়ের পায়ে। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।
