Junior Doctors: আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা! - Bengali News | Junior Doctors Resume Total 'Cease Work' Protest Demanding Safety - 24 Ghanta Bangla News
Home

Junior Doctors: আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা! – Bengali News | Junior Doctors Resume Total ‘Cease Work’ Protest Demanding Safety

Spread the love

গত রবিবার মশাল মিছিল করেছিলেন জুনিয়র চিকিৎসকরাImage Credit source: PTI

কলকাতা: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশিক্ষণাধীন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে দীর্ঘদিন ধরে পূর্ণ কর্মবিরতির মধ্য দিয়ে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। সোমবার, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির পর, মঙ্গলবার (১ অক্টোবর) থেকে ফের কর্মবিরতির ডাক দিল তারা। এর আগে, পাঁচদফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন তার সঙ্গে আরও কয়েক দফা দাবি জুড়ে দিয়েছেন তাঁরা। সিবিআই-এর তদন্তের গতি ‘শ্লথ’ বলে অভিযোগ করেছে তারা। বিচারের দীর্ঘসূত্রিতায় তারা হতাশ এবং ক্ষুব্ধ বলে জানিয়েছেন। ভয়ের পরিবেশে তাঁরা সুরক্ষিত বোধ করছেন না বলেও জানিয়েছেন। আর সেই কারণেই ফের পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *