Shahjahan Sheikh: ২৪ ঘণ্টার মধ্যেই হাইকোর্টে ভোলবদল শাহজাহান শেখের – Bengali News | Sandeshkhali attack Case: Shahjahan Sheikh wanted to be party of the case but now he changes his opinion
হাইকোর্টে সন্দেশখালি মামলাImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান শেখ কোথায়, উত্তর নেই কারও কাছে। তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা রক্তাক্ত হওয়ার পর থেকেই বেপাত্তা ওই তৃণমূল নেতা। কেউ কেউ বলছেন সন্দেশখালিতেই আছেন শাহজাহান। তারপরও খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? সেই প্রশ্নে পুলিশের ওপর বাড়ছে চাপ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে ভোল বদলালেন সেই শাহজাহান। সোমবারই সন্দেশখালি মামলার পার্টি বা অংশ হতে চেয়েছিলেন তিনি। আর মঙ্গলবার বদলে গেল মত। আপাতত পার্টি হতে চান না তিনি। এদিন হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে জানালেন তাঁর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
সবিস্তারে আসছে…