Viksit Bharat Fellowship Programme: মোদীর জন্মদিনে বিকশিত ভারত ফেলোশিপ কর্মসূচি ঘোষণা ব্লুক্র্যাফটের, মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড - Bengali News | BlueKraft announces Viksit Bharat Fellowship Programme on the occasion of PM Modi birthday - 24 Ghanta Bangla News
Home

Viksit Bharat Fellowship Programme: মোদীর জন্মদিনে বিকশিত ভারত ফেলোশিপ কর্মসূচি ঘোষণা ব্লুক্র্যাফটের, মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড – Bengali News | BlueKraft announces Viksit Bharat Fellowship Programme on the occasion of PM Modi birthday

নরেন্দ্র মোদীর জন্মদিনে নতুন কর্মসূচি ব্লুক্র্যাফটের

নয়াদিল্লি: পঁচাত্তর বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর জন্মদিনে নতুন কর্মসূচি ঘোষণা করলেন ব্লুক্র্যাফট ডিজিটাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও অখিলেশ মিশ্র। দেশের উন্নতিতে অবদান রাখতে বিকশিত ভারত ফেলোশিপ কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। আগামী এক বছর ২৫ জন ব্যক্তি এই ফেলোশিপ কর্মসূচিতে সুযোগ পাবেন। তাঁরা স্টাইপেন্ডও পাবেন। মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।

ব্লুক্র্যাফটের এই ফেলোশিপ কর্মসূচিকে তিনভাগে ভাগ করা হয়েছে। ব্লুক্র্যাফট অ্যাসোসিয়েট ফেলো, ব্লুক্র্যাফট সিনিয়র ফেলো এবং ব্লুক্র্যাফট ডিস্টিংগুইশড ফেলো। উঠতি প্রতিভা থেকে বিশেষজ্ঞ, ভারতের উন্নয়নে ছাপ ফেলবে, এমন ব্যক্তিদের এই ফেলোশিপে সুযোগ পাবেন।

ব্লুক্র্যাফট অ্যাসোসিয়েট ফেলোতে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের মাসে ৭৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ব্লুক্র্যাফট সিনিয়র ফেলোরা মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। আর ব্লুক্র্যাফট ডিস্টিংগুইশড ফেলোরা পাবেন মাসে ২ লক্ষ টাকা করে স্টাইপেন্ড। এক বছরের এই ফেলোশিপ কর্মসূচিতে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার ক্ষেত্রে অবদান রাখবেন এই ২৫ জন ফেলো। বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, নীতি বিশ্লেষণ এবং লেখার কাজ করবেন তাঁরা।

এই খবরটিও পড়ুন

আগ্রহী প্রার্থীরা চলতি বছরের ১ নভেম্বরের আগে এই ফেলোশিপের জন্য আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র পাওয়া যাবে www.bluekraft.in/fellowship এই ওয়েবসাইটে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ফেলোশিপ কর্মসূচি শুরু হবে। ফেলোশিপ কর্মসূচির পাশাপাশি ব্লুক্র্যাফটের পাবলিশিং অ্যান্ড নলেজ সেন্টারেরও সূচনা হয় এদিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *