বুকে যন্ত্রণা, শয্যাশায়ী অঙ্কুশ! কী হয়েছে নায়কের? - Bengali News | Ankush Hazra is down with high fever - 24 Ghanta Bangla News
Home

বুকে যন্ত্রণা, শয্যাশায়ী অঙ্কুশ! কী হয়েছে নায়কের? – Bengali News | Ankush Hazra is down with high fever

Spread the love

উসকো খুশকো চুল। চোখে চশমা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বিছানায় শুয়ে রয়েছেন তিনি। কথা হচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরার। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে কিছু দিন আগে তাঁকে রাস্তায় দেখেছেন দর্শক। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। বুকে ব্যথা, গলায় যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বর নিয়ে রীতিমতো শয্যাশায়ী।

অসুস্থ হয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেতা। চোখ, মুখ দেখে বোঝাই যাচ্ছে তাঁর শরীর ভাল নেই। এখন এই গরম তো এই বৃষ্টিতে চারিদিক ঠান্ডা। এই আবহাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রেহাই পেলেন না অঙ্কুশও। রবিবার সারা দিন বিছানায় শুয়েই কেটেছে তাঁর। নিজের অসুস্থ চেহারার ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “আমার রবিবারটা এমনই কাটল। গলায় ব্যথা, বুকে যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বরে।” তাঁর ছবি দেখে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, চারিদিকে নেতিবাচক ছবির মাঝে কয়েক দিন আগে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার একটি আদুরে ছবি পেয়েছিল বিপুল প্রশংসা। বৃহস্পতিবার যে ছবিটি পোস্ট করেন নায়ক তাতে দেখা যাচ্ছে বিছানায় বসে রয়েছেন তিনি। আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা। তাঁর পরনে নীল-সাদা কো-অর্ড সেট। পরম যত্নে অঙ্কুশকে খাইয়ে দিচ্ছেন নায়িকা। এমনই একটি মিষ্টি ছবি পোস্ট করে নায়ক লেখেন,”যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই গিনিপিগ হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় “কেমন লাগল?” আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি। যাই হোক। ইনি রান্নাটি অসাধারণ করেন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *