Doctor’s Harassment: হাত চেপে ধরে, অ্যাপ্রন ধরে টান! মদ্যপ রোগীর হাতে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তার – Bengali News | After RG Kar Incident, Telangana Junior Doctor Harassed by Drunk Patient in Government Hospital
মহিলা চিকিৎসককে হেনস্থা।Image Credit source: X
হায়দরাবাদ: আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ঘটনার এক মাস পরও জারি রয়েছে আন্দোলন। হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে। কিন্তু বাস্তবে কি চিত্রটা বদলেছে? ফের এক সরকারি হাসপাতালে হেনস্থার শিকার কর্তব্য়রত চিকিৎসক। মদ্যপ রোগী হাত ধরে টান দিল চিকিৎসকের। অ্যাপ্রন ধরেও টানাটানি করে।
ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে। একটি সরকারি হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থা করে রোগী। জানা গিয়েছে, ওই মদ্যপ রোগীর খিঁচুনি হচ্ছিল। জুনিয়র চিকিৎসক পরীক্ষা করতে গেলে হঠাৎ হিংস্র হয়ে ওঠে ওই রোগী। চিকিৎসকের হাত চেপে ধরে, তাঁকে হেনস্থা করার চেষ্টা করে।
ওই মহিলা চিকিৎসক চিৎকার করায় ছুটে আসে মেডিক্যাল স্টাফরা। কোনওমতে রক্ষা পান ওই চিকিৎসক। মনে করা হচ্ছে, ক্রনিক অ্যালকোহলিজম অর্থাৎ অতিরিক্ত মদ্যপানের কারণেই হঠাৎ হিংস্র আচরণ করে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটকও করা হয়েছে।
এই খবরটিও পড়ুন
অন্যদিকে, এই ঘটনার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষও। হাসপাতালে অতিরিক্ত সিসিটিভি বসানো হয়েছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হচ্ছে।
