Nabanna: নবান্ন অভিযানের আগের রাতে ৪জন গ্রেফতার, নয়া আবেদন হাইকোর্টে - Bengali News | Plea in Calcutta High Court on nabanna abhijaan case - 24 Ghanta Bangla News
Home

Nabanna: নবান্ন অভিযানের আগের রাতে ৪জন গ্রেফতার, নয়া আবেদন হাইকোর্টে – Bengali News | Plea in Calcutta High Court on nabanna abhijaan case

Spread the love

কলকাতা: নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ-সহ একগুচ্ছ আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই আবেদন গ্রহণ করেন। ফলে এই সংক্রান্ত মামলা শুনবেন তিনি।

মামলার আবেদন অনুযায়ী, ২৭ অগস্ট নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে গোলাবাড়ি থানার পুলিশ চার ছাত্রনেতাকে আটক করে। পরেরদিন সকালে হাইকোর্টে পরিবারের লোক তাদের খুঁজে পেতে আবেদন করলে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায়।

যদিও মামলায় পুলিশ জানায়, গোলমাল ছড়াতে পারে এই আশঙ্কায় তাদের আগাম গ্রেফতার করা হয়েছে। কিন্তু কোনও এফআইআর করেনি পুলিশ। এই অবস্থায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ, ওই চারজনকে ক্ষতিপূরণ-সহ এক গুচ্ছ পদক্ষেপের আবেদন করা হয়। সেই আবেদন গ্রহণ করলেন বিচারপতি। এরপর এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, নবান্ন অভিযানের আগের দিন চার ছাত্রকে গ্রেফতার করা হয় হাওড়া থেকে। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চেই মামলার শুনানি ছিল। পুলিশের এহেন আচরণ নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন তিনি। হলফনামাও তলব করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *