Shikhar Dhawan: আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেটে আর নেই! IPL খেলবেন শিখর ধাওয়ান? – Bengali News | Shikhar Dhawan announces retirement from international and domestic cricket
আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেটে আর নেই! IPL খেলবেন শিখর ধাওয়ান?Image Credit source: X
কলকাতা: শনি-সকালে ক্রিকেটকে আলবিদা জানালেন ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) গব্বর। এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো বার্তা শেয়ার করে অবসরের কথা ঘোষণা করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় শিখরের। দেশের জার্সিতে শেষবার তিনি খেলেন ২০২২ সালে। ২৪ অগস্ট ভারতের তারকা ওপেনার ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিয়োতে জানান, এ বার সময় এসেছে ক্রিকেট কেরিয়ারে ইতি টানার।
বিদায়… হাসিমুখে ক্রিকেটকে আলবিদা জানালেন শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান অবসর নিয়ে যে পোস্ট করেছেন তার ক্যাপশনে লেখেন, ‘আমি ক্রিকেট যাত্রা শেষ করছি। আমার সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি। যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি আমি তার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।’ ভিডিয়োতে শিখরকে বলতে শোনা যায়, ‘সকলকে নমস্কার। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে শুধু স্মৃতির নজরে পড়ে। আর সামনে দেখতে পাই একটা পুরো দুনিয়া। বরাবর আমার একটাই লক্ষ্য ছিল ভারতের হয়ে খেলা। আমি ভারতের হয়ে খেলেছি। যার জন্য আমি অনেককে ধন্যবাদ জানাই।’