Arijit Singh: ফাঁস হয়ে গেল অরিজিতের গোপন অডিয়ো ক্লিপ, শুনুন কী বললেন… – Bengali News | Arijit singh audio clip on women protection plan goes viral
বেশ কয়েকদিন ধরে নারী সুরক্ষা প্রসঙ্গে খবরের শিরোনামে উঠে এসেছে অরিজিত সিং-এর নাম। জনপ্রিয় এই গায়ক সাধারণত কোনও সামাজিক বিষয় মুখ খোলেন না। তবে বাংলার বুকে ঘটে যাওয়া তিলোত্তমা কাণ্ড সহ্য করতে পারলেন না তিনি। বিগত কয়েকদিনে তাঁকে কেন্দ্র করে উঠে আসা খবর অন্তত সেই ইঙ্গিতই দেয়। মাঠে নেমে নারী নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিতে দেখা যায় তাঁকে। কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হচ্ছেন তিনি। আর এই ছবি যেন অনেকের কাছেই অবিশ্বাস্যের। কারণ তাঁর যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে পোস্টটি করা হয়নি। তবে? আত্মজজজ নামে এক প্রফাইলে উঠে আসে এই বার্তা। যেখানে লেখা ছিল, “দয়া করে আমায় আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিছু বুঝব না।”
এরপরই একশ্রেণি দাবি করে এটা অরিজিতের আসল সোশ্যাল মিডিয়ার পাতা নয়। যদিও তাঁর ভক্তরা জানেন, এটা তাঁর নিজস্ব পেজ। যেখানে তিনি নিজে নানা বার্তা লিখে থাকেন। এই বিতর্ক থামতে না থামতেই সামনে এল এক অডিও বার্তা। যেখানে অরিজিৎকে একই প্রসঙ্গে বলতে শোনা গেল, ‘আমি এখন কিছু বলছি না, শুধু সেট আপ করছি। কিছু বলার আগে আমাকেও জানতে হবে আমি কী বলব, কারণ আমরা জানি শব্দ কতটা গুরুত্বপূর্ণ, এবং অ্যাকশনও। কারণ শব্দ যদি অর্থহীন হয় তাহলে সেটা উদ্দেশ্যপূরণ করতে পারে না। ততক্ষণ….’। যদিও এই অডিও সততা যাচাই করেনি TV9 বাংলা।
এই খবরটিও পড়ুন
এই অডিও প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ ভক্তদের শোরগোল তুঙ্গে। তাঁর সোশ্যাল পেজ থেকে অডিও শেয়ার করে লেখা হয়, ‘কারা যেন বলছিল এটা একটা ফেক অ্যাকাউন্ট। তারা আজ কোথায়? ভাবতেও অবাক লাগে এরা আসল ঘটনা ছেড়ে, অরিজিৎ সিং – এর অ্যাকাউন্ট আসল না নকল সেটা নিয়ে এদের বেশি মাথাব্যথা ছিল।’