RG KAR Case: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ অরিজিতের! এ কোন ভিডিয়ো এল প্রকাশ্যে? - Bengali News | Singer Arijit Singh's video gone viral regarding recent incident of R G Kar - 24 Ghanta Bangla News
Home

RG KAR Case: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ অরিজিতের! এ কোন ভিডিয়ো এল প্রকাশ্যে? – Bengali News | Singer Arijit Singh’s video gone viral regarding recent incident of R G Kar

Spread the love

৯ অগস্ট আরজি কর হাসপাতালে ভয়াবহ কাণ্ড। যে ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে। ১৪ অগস্ট রাতে গোটা শহরজুড়ে হয়েছে প্রতিবাদ মিছিল। শুধু কলকাতা নয় সেই প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে বেঙ্গালুরু, মুম্বই-সহ বিভিন্ন অঞ্চলে। এ দিন রাতে পথে নেমেছিলেন টলিপাড়ার তারকারাও। ‘রাত দখল’ মিছিলে শামিল হন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পার্নো মিত্র, সোহিনী সরকার, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক সেন, ঋদ্ধি সেন-সহ আরও অনেক চেনা মুখকেই দেখা গিয়েছে এই ভিড়ে। এই ঘটনায় এবার নতুন পদক্ষেপ করলেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিত্‍।

নিজের জন্মভূমিতেই সরব গায়ক। ভাইরাল অরিজিতের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে একটি স্টেজে নিজের বক্তব্য রাখছেন সঙ্গীতিশিল্পী। যেখানে তাঁকে বলতে শোনা যায়,”ফেসবুক, টুইটার করে কিছু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট
দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? আপনাদের সহযোগিতা চাই আমাদের। ‘অ্যান্টি রেপ’ লোগো লঞ্চ করলাম।” ফেসবুকে অরিজিতের ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামের বিভিন্ন প্রোফাইলে ঘুরছে এই একটাই ভিডিয়ো। তবে গায়কে অফিসিয়াল পেজে এমন কোনও ভিডিয়ো বা তথ্য দেখা যায়নি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

এই ঘটনায় সরব হয়েছেন অনেকেই। অভিনেতা জিত্‍ , দেব থেকে মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সবাই আওয়াজ তুলেছেন এই ঘটনার প্রতিবাদে। ভরে গিয়েছে সমাজমাধ্যমের পাতা। প্রত্যেকেই নিজেদের মতামত পোস্ট করতে ব্যস্ত। এ দিন রাতে রাস্তায়ও বার হয়েছিলেন অনেকেই। সম্প্রতি অঙ্কুশ তাঁর পোস্টে লেখেন,”আশা করব সমাজ এমন জায়গায় না চলে যায় যে একসময় মানুষ হয়ে জন্মানোর জন্যে ঘৃণা বোধ করে। দ্রুত সুবিচারের আশা রাখলাম। মনে রাখবেন যে কোনও মানুষ নিজেকে প্রভাবশালী তখনই মনে করে যখন সামনের মানুষটি দুর্বল হয়ে পড়ে। তাই আর দুর্বল হব না আমরা। আর লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা সুবিচারের জন্যে লড়তে জানে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে তাঁদের থেকে বেশি শক্তিশালী আর প্রভাবশালী আর কেউ হয় না।”তাঁর বার্তা, “কিছু অসুস্থ মানুষদের এই পৃথিবী থেকে সরিয়ে মেয়েদের জন্য এক সুস্থ সমাজ তৈরি করি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *