Local Train Cancelled: ফের ট্রেন বাতিল, নতুন বছরের শুরুতেই যাত্রী দুর্ভোগের আশঙ্কা হাওড়ায় – Bengali News | Local Train canceled again, fear of passenger suffering at the beginning of the new year in Howrah Station
কলকাতা: বছর ঘুরলেও ছবিটা যেন বদলাচ্ছে না। বিগত কয়েক মাসে প্রায় প্রতি সপ্তাহে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকতে দেখা গিয়েছে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে। নতুন বছরের শুরু থেকেও একই ছবি। এবার ফের ট্রেন বাতিল হাওড়া শাখায়। রেল লাইনের রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজ, সিগন্যালিংয়ের কাজের জন্যই আগামী ১৪ জানুয়ারি রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানানো হয়েছে রেলের তরফে। একইসঙ্গে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। দেওয়া হয়েছে বিবৃতি।
এদিকে নতুন করে ট্রেন বাতিলের কারণে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। যদিও সে জন্য আবার বিবৃতিতে রেলের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে। রবিবার বাতিলের খাতায় থাকছে…
হাওড়া থেকে: 37315, 36823, 36825
এই খবরটিও পড়ুন
ব্যান্ডেল থেকে: 37749
তারকেশ্বর থেকে: 37326
বর্ধমান থেকে: 36838, 36842
কাটোয়া থেকে: 03095, 37748
আজিমগঞ্জ থেকে: 03096
অন্যদিকে যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের। তালিকায় আছে 37328 তারকেশ্বর – হাওড়া লোকাল। 12338 বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, 12304 নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস, 13016 জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস, 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস।