Uric Acid: এই ৫ খাবারের যে কোনও একটি খান, নিমেষে কমে যাবে ইউরিক অ্যাসিড – Bengali News | 5 foods to eat daily to reduce uric acid in your body
মেথিতে আছে ভিটামিন কে, থায়ামিন, ফোলিক অ্যাসিড,রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ এবং ভিটামিন বি ৬। রয়েছে কপার, পটাশিয়ামের মতো আরও নানা খনিজ উপাদান। গাঁটের ব্যথা কম করতে, ওজন কমাতে, বাড়তি মেদ ঝরাতে, হজমক্ষমতা বাড়াতে, ডায়াবেটিসে দারুণ উপকারী মেথি। এক গ্লাস জলে এক চামচ মেথি সারা রাত ভিজিয়ে রেখে, সকালে ছেঁকে নিয়ে সেই জল পান করতে পারেন।