Asia Cup Final: 'ওয়াইড বলে' ম্যাচ খোয়াল পাকিস্তান, ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা - Bengali News | Pakistan Knocked out, India to face Sri Lanka in Women's Asia Cup Final 2024 on Sunday - 24 Ghanta Bangla News
Home

Asia Cup Final: ‘ওয়াইড বলে’ ম্যাচ খোয়াল পাকিস্তান, ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা – Bengali News | Pakistan Knocked out, India to face Sri Lanka in Women’s Asia Cup Final 2024 on Sunday

Spread the love

মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। সেমিফাইনালেই বিদায় হয়ে গেল পাকিস্তানের। ফলে ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল হল না। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। বড় জয়ে অভিযান শুরু করেছিল ভারত। শেষ দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ফাইনালে ফের দেখা হওয়ার সম্ভাবনা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু শেষ ওভারে একটা ওয়াইড বল নির্ণায়ক হয়ে দাঁড়াল। সেই বলে উইকেটও যেতে পারত। সেটাও মিস হয়। ম্যাচটা সুপার ওভারেও যেতে পারত। তবে ওয়াইড বলটাই যেন অনেক পার্থক্য গড়ে দিল। রবিবার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪০ রান তোলে পাকিস্তান। তাদের ব্যাটাররা শুরু ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। শ্রীলঙ্কা ক্যাপ্টেন চামারি আতাপাত্তু যে ফর্মে রয়েছেন, এই টার্গেট তাদের কাছে বড় ছিল না। মেয়েদের এশিয়া কাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আতাপাত্তুই। পাকিস্তানের বিরুদ্ধেও ৪৮ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। উল্টোদিক থেকে উইকেট নিয়ে চাপ বাড়ায় পাকিস্তান।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *