ভাইয়ের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে মুখ খোলেন ননদ শ্বেতা, বলেন, 'ভালই হয়েছে...' - Bengali News | What did sweta Bachchan nanda said about aishwarya rai Bachchan when she got married to brother abhishek Bachchan - 24 Ghanta Bangla News
Home

ভাইয়ের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে মুখ খোলেন ননদ শ্বেতা, বলেন, ‘ভালই হয়েছে…’ – Bengali News | What did sweta Bachchan nanda said about aishwarya rai Bachchan when she got married to brother abhishek Bachchan

Spread the love

(বাঁ দিকে) ঐশ্বর্য-অভিষেক, শ্বেতা।

ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক তৈরি হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের। তাঁরা নাকি একে-অপরের সঙ্গে কথা বললেন না। গত বছর প্যারিস ফ্যাশন উইকে গিয়ে একটাও ছবি একসঙ্গে তোলেননি শ্বেতা-ঐশ্বর্য। তারপর গঙ্গা দিয়ে অনেকটাই জল গড়িয়ে গিয়েছে। কিন্তু জানেন কি, ‘কফি উইথ করণ’-এ এসে ভাই অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে কী বলেছিলেন শ্বেতা?

অভিষেককে শো হোস্ট করণ জোহর জিজ্ঞেস করেছিলেন, ঐশ্বর্য বাড়িতে আসার পর কী-কী পরিবর্তন এসেছে। অভিষেকের দিদি শ্বেতার দিকে তাকিয়ে পাল্টা জিজ্ঞেস করেছিলেন, কোনও কি পরিবর্তন এসেছে? শ্বেতা জবাবে বলেছিলেন, “একজন নতুন মানুষ কিংবা বাচ্চাও যদি পরিবারে যুক্ত হন, তা হলে বাড়িটা পাল্টে যায়। আমার মনে হয় ঐশ্বর্যর আসায় ভালই হয়েছে। ও তো অভিষেকের মতোই অভিনেতা। ইন্ডাস্ট্রির কাজের ধরন সম্পর্কে ওর ধারণা আছে। কত দেরিতে কাজ শেষ হতে পারে। শুটিং কীভাবে হতে পারে। তাই আমার মনে হয় ভালই হয়েছে।”

এই খবরটিও পড়ুন

করণ পাল্টা বলেছিলেন, “ঠিক যেমন তোমার বাবা-মা?” শ্বেতা হাসতে-হাসতে বলেছিলেন, “হ্যাঁ। বাবা বাবার মতোই থাকেন। আমাদের বাড়ির আসল বস আমার মা জয়া বচ্চন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *