Diamond Harbour: ডায়মন্ড হারবারের ভোট বাতিলের দাবি, হাইকোর্টে মামলা দায়ের বিজেপির ববির – Bengali News | Petition at Calcutta High Court demand on annulment of Diamond Harbpour poll by BJP Candidate Abhijit Das Boby
কলকাতা: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা। পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল বৃহস্পতিবার। মামলা দায়ের করেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)। ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি।
আদালতে বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ববি এদিন জানান, বহু জায়গায় ইভিএম-এ বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল। সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। সিসিটিভির ফরেনসিক পরীক্ষারও দাবি জানানো হয়েছে মামলায়। একইসঙ্গে মামলাকারীর বক্তব্য, ভোটারদের ভয় দেখানো হয়েছে। দেওয়া হয়েছে হুমকিও। গণনাকেন্দ্রে ঢুকে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগও করেছেন তিনি।
২০০৯ ও ২০১৪ সালেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়েন অভিজিৎ দাস ববি। এবারও তাঁকেই প্রার্থী করেছিল দল। তবে ডায়মন্ড হারবার তৃণমূলের শক্ত ঘাঁটি। দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের তিনবারের সাংসদ। এবার প্রায় ১০ লক্ষ ভোট পেয়েছেন তিনি। বিজেপির ববিকে হারিয়েছেন প্রায় ৭ লক্ষ ভোটের ব্যবধানে।
সবিস্তারে আসছে…